ঢাকা প্রতিনিধি:
বর্তমান সরকারের চার মাস পূর্ণ না হতেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
দীপেন দেওয়ান চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এরপর থেকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
তবে তার আকস্মিক পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রী নিয়োগের ঘোষণা আসেনি।
পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না এবং তার স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সরকারি ঘোষণা অপেক্ষমাণ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার