দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অনুযায়ী ২০৩০ সালের সময়সীমার অনেক আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পূর্ব তিমুরের দিলিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৭৯তম অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এর হাতে এ অভিনন্দনপত্র তুলে দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এই অর্জনকে জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। কার্যকর স্বাস্থ্যনীতি, মাতৃ ও প্রজননস্বাস্থ্য কর্মসূচি, দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব ও মিডওয়াইফারি সেবা, টিকাদান এবং নিরাপদ প্রসবের চর্চা এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পাশাপাশি গত ১০ বছর ধরে মাতৃ ও নবজাতক টিটেনাস নির্মূলের অবস্থান ধরে রাখার জন্যও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য অর্জনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মী ও অংশীজনের অবদানকে আন্তরিকভাবে অভিনন্দন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার