এম,এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সদর উপজেলা বিএনপির উদ্যোগে নিশিন্দারা ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিশিন্দারা ইউনিয়নে আয়োজিত এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আতাউর রহমান টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আতিক। উদ্বোধন করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফী।
নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, নিশিন্দারা ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুল খালেক, সমাজসেবক নাজমুল হক নয়ন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আলহাজ্ব মোজাফফর রহমান, নুনগোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রওশন আলী আলো এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিসান জুয়েল।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক এনামুল হক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম, নিশিন্দারা ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব ফিরোজ আল মামুন স্বপন এবং ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক এরশাদ হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী ও সাবেক সংরক্ষিত মহিলা সদস্য স্বপ্না বেগম, সাজেদা বেগম, বেলী বেগম ও আঞ্জুয়ারা বেগমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় নিশিন্দারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্ধারিত সময়ে ম্যাচের ফল নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে ৩-২ গোলে ১ নম্বর ওয়ার্ডকে হারিয়ে ৪ নম্বর ওয়ার্ড জয়লাভ করে।
খেলা পরিচালনা করেন জিন্নাতুন ইসলাম জিন্নাহ। ক্রীড়া ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রাবন খান মজনু।
আয়োজকরা জানান, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখা, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানোর উদ্দেশ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার