দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার): গতকাল (১০ সেপ্টেম্বর) যথাযথ সামরিক মর্যাদায় চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য সৈনিক আবু বকর সিদ্দিক এবং সৈনিক তাসনিম রিফাত-এর দাফন সম্পন্ন হয়েছে।
সৈনিক আবু বকর সিদ্দিক-কে নোয়াখালীর কবিরহাট উপজেলা এবং সৈনিক তাসনিম রিফাতকে রাজশাহীর পবা উপজেলায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার