দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে তার এই সফর।
রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে নতুন সাজে সেজেছে ঠাকুরগাঁও শহর। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপন করা হয়েছে। সফরকে ঘিরে জেলা শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে নজরদারি।
সফরের দিন জেলা সদরের সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার