
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।
স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এক বিবৃতিতে বলেছেন, ‘এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন’।
তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার