
সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক (২১ জানুয়ারি২০২৫খ্রি:) বেলা অনুমান ১৭.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রাজশাহী হতে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি এসি বাসে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহ আলম, এএসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ উক্ত গাড়িটি দেখতে পেয়ে গাড়িটি থামার সংকেত দিলে ড্রাইভার কৌশলে গাড়িটি থামিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে গাড়ির ডানপাশে ব্যাটারির ও যন্ত্রাংশ রাখার লকারে ( টুলবক্স) ১০ ( দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার