
সিরাজগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান আর নেই চলে গেছেন দুনিয়ার সকল মায়া বাধন ছিড়ে পরপারে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
👇
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, সিরাজগঞ্জ -৩, রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের সাবেক চার চার বারের সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহব্বায়ক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মলন প্রস্তুত কমিটির সিনিয়র সদস্য,বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার বার্ধক্যজনিত কারনে আজ সকাল ১১ ঘটিকার সময় ঢাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। স্ত্রী, তিন ছেলে, দুইমেয়ে সহ আত্বীয়স্বজন রাজনৈতিক সহকর্মী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রায়গঞ্জ তাড়াশ সলঙ্গায় দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল মান্নান তালুকদার একজন পরোপকারী ব্যক্তি হিসেবে তাঁর প্রতিবেশীসহ সিরাজগঞ্জ বাসীর নিকট শ্রদ্ধাভাজন ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার