দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার): চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নির্ধারিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হন। একই ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম ও অনুসন্ধান চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত দুই সেনাসদস্যের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার