দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। সব ধরনের জ্বালানি তেলে প্রতি লিটারে দাম বেড়েছে ১টা। আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়। কেরোসিনের ও ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১০৪ টাকা।
আর পেট্রোলের দাম ১২১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা। অন্যদিকে অকটেনের দামও এক টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১২৬ টাকায়।আগামীকাল (শনিবার, ১ ফেব্রুয়ারি) জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করা হবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

