স্টাফ রিপোর্টার:
বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস-১ ও ক্যাম্পাস-২ এর বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
শুক্রবার (২৩ মে ২০২৬) তিনি কলেজের ক্যাম্পাস-১ এর জ্যানাস ও ট্রাইটন ভবনের পঞ্চম তলা, ক্যাফেটেরিয়া, “মায়াবী অপেক্ষণ”, মাল্টিপারপাস ভবন এবং ক্যাম্পাস-২ এর সংযোগ সেতুর অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়াও ছাত্র-ছাত্রীদের আবাসিক ভবন “দ্বীপায়ন”সহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়াটার্স, ঢাকার ডিআইজি (প্রশাসন) জনাব সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), ৪ এপিবিএন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শহীদ আবু সরোয়ারসহ রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়ার অধ্যক্ষসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

