দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
৩০ জানুয়ারি ২০২৫খ্রি: তারিখে বনপাড়া হাইওয়ে থানা পরিদর্শন করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, ডিআইজি ( অপারেশনস পশ্চিম) মহোদয়।পরিদর্শনকালে তিনি কমিউনিটি পুলিশিং, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত-বিনিয়ম সভা করেন। এসময় উপস্থিত সবার বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত মনোযোগ ও গুরুত্ব সহকারে শ্রবণ করেন এবং সমস্যার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্যে আশ্বস্ত করেন।
ডিআইজি (অপারেশনস-পশ্চিম) মহোদয় বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে পুলিশের বিভিন্ন বিষয়ে করণীয়, বর্জনীয় ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া তিনি সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে তিনি বনপাড়া হাইওয়ে থানার বনপাড়া বাজার এলাকার স্থানীয় জনসাধারণের সঙ্গে সড়কে দু্র্ঘটনা রোধে মত বিনিময় করেন।

