https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল

admin
July 4, 2026 9:38 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ এবং সঞ্চালনা করেন মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, এনসিপি নেতা এনামুল হক বাবু বিশ্বাস, জাতীয় ছাত্রশক্তি বগুড়ার আহ্বায়ক এ জেড এম শাহরিয়ার জুহিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি মো. আসগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ,

অ্যাডভোকেট শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ছাত্রশিবিরের বগুড়া মহানগর সেক্রেটারি সজীবুল ইসলাম সজীব, অধ্যক্ষ ইকবাল হোসেন ও মাওলানা হেদায়েতুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক পরিবর্তন আনা। তাঁর বক্তব্য অনুযায়ী, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর এবং জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। তিনি সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান।

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ তাঁর বক্তব্যে দাবি করেন, দেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। একই সঙ্গে তিনি বলেন, কোনো ধরনের বিদেশি চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।