https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে পৃথক ঘটনায় দেড় কেজি গাঁজা উদ্ধার, হত্যাচেষ্টার অভিযোগে আরেক মামলা

admin
November 11, 2026 3:05 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ         বগুড়ার ধুনট উপজেলায় পৃথক দুটি ঘটনায় দেড় কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অপর ঘটনায় হামলা, মারধর, হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ।
‎
‎থানা সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মোঃ আব্দুস সালাম সরকার (৫৮) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি উপজেলার পূর্ব গুয়াডহুরী গ্রামের মৃত মোজা সরকার ও মৃত আয়তন খাতুনের ছেলে।
‎
‎মামলার এজাহার অনুযায়ী, পূর্ব গুয়াডহুরী গ্রামে আব্দুস সালাম সরকারের দখলে থাকা বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধুনট থানায় এফআইআর নম্বর ৯ এবং জিআর নম্বর ২১২ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।
‎
‎অন্যদিকে, ধুনট পৌরসভার মডেল মসজিদসংলগ্ন কাঁঠালতলা এলাকায় পাকা সড়কে হামলার অভিযোগে মোঃ মন্টু শেখ (৫০) নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১০ নভেম্বর দায়ের করা এ মামলায় হত্যাচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৮ এবং জিআর নম্বর ২১১।
‎
‎অভিযুক্ত মন্টু শেখ উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মৃত মোবারক শেখের ছেলে। এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩২৩, ৩২৪, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
‎
‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম পৃথক দুটি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। বর্তমানে মামলাগুলোর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং বুধবার সকালে থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, পৃথক দুই ঘটনার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
‎
‎
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।