https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুর আমরুল ইউপির ওয়ার্ড বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

admin
November 11, 2026 12:29 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শৈলধুড়ী পশ্চিমপাড়া গ্রামের রুবেলের বাড়ির উঠানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সাবেক সভাপতি মো. মাসুদুজ্জামান মাসুদ।
‎
‎সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে মো. মাসুদুজ্জামান মাসুদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎এ সময় আমরুল ইউনিয়ন ও ৯নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।