https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তায় পাশে থাকার আশ্বাস যুবদলের

admin
October 12, 2026 9:58 pm
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা যুবদল। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন উপজেলা যুবদলের নেতা আব্দুর রউফ রুবেল।
‎
‎সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হাটকড়ই এলাকায় শ্রীশ্রী কালীমাতা মন্দির উন্নয়ন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে ধর্মীয় উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
‎
‎আব্দুর রউফ রুবেল বলেন, “ধর্মীয় উৎসব সবার। প্রত্যেকেই যেন নির্ভয়ে, আনন্দ ও উৎসাহের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যুবদলের নেতাকর্মীরা পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর মতো সজাগ থেকে দায়িত্ব পালন করবেন। যেকোনো প্রয়োজনে আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকব এবং সহযোগিতা করতে প্রস্তুত।”
‎
‎তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের দিকনির্দেশনা অনুসরণ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীরা কাজ করবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখা সবার সম্মিলিত দায়িত্ব। জনগণের পাশে থেকে যুবদল নেতাকর্মীরা সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।
‎
‎এর আগে রোববার উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমুখী উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তিনি। পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও শোনেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আব্দুল মান্নান, সামিউর রহমান তুষার, কামাল হোসেন, রবিউল ইসলাম, গোলাপ হোসেন, বাদশা মিয়া, আলমগীর হোসেন, আল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।