https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আহসানুল তৈয়ব জাকির

admin
September 29, 2026 2:08 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার জেলা পরিষদের কর্তৃক নির্মিততব্য উদ্যোগে নির্মিতব্য ধুনট নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাকবাংলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির।

‎এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক, ধুনট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফ উল্লাহ নিজামী, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার মো. সাজ্জাদ হোসেন শিপন, বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ ছানোয়ার হোসেন, ধুনট উপজেলা বিএনপির নেতা মুখছুর রহমান বাচ্চু, ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি আবু মুসা জন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুসহ জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

‎ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ধুনটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ডাকবাংলো নির্মাণ হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মী এবং সরকারি-বেসরকারি কাজে আসা অতিথিদের আবাসন সুবিধা বৃদ্ধি পাবে। একই সঙ্গে উপজেলার প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

‎সংশ্লিষ্টরা জানান, জেলা পরিষদের উদ্যোগে নির্মিতব্য এ ডাকবাংলো ধুনট উপজেলার সরকারি অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে সরকারি কাজে আসা কর্মকর্তা ও অতিথিদের জন্য এটি একটি নিরাপদ ও সুবিধাজনক আবাসন ব্যবস্থা হিসেবে কাজে আসবে।

‎জেলা পরিষদ সূত্রে জানা যায়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ডাকবাংলোর নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

‎ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা পরিষদের প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা নির্মাণস্থল পরিদর্শন করেন এবং নির্মাণকাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।