Dhaka ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে বগুড়ায় যোগব্যায়াম সেশন

কর্মব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা ও পেশাগত কর্মদক্ষতা বাড়াতে বগুড়ায় প্রকৌশলীদের নিয়ে যোগব্যায়াম সেশনের আয়োজন করা হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় শহরের উপশহরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎‘ইয়োগা সেশন’ শীর্ষক এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স’। প্রকৌশলীদের পেশাগত জীবনের কর্মচাপ মোকাবিলা, মানসিক প্রশান্তি অর্জন এবং সুস্থ জীবনযাপনে যোগব্যায়াম ও মেডিটেশনের গুরুত্ব তুলে ধরাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও অগ্রযাত্রায় প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাঁদের পেশাগত জীবনে দায়িত্বের পাশাপাশি সময়ের চাপ ও নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। তাই কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

‎তিনি আরও বলেন, নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা ও মেডিটেশন মানসিক চাপ কমানোর পাশাপাশি কর্মক্ষমতা বাড়াতে সহায়ক। সুস্থ শরীর ও প্রশান্ত মন নিয়ে কাজ করতে পারলে কর্মক্ষেত্রে দক্ষতা, সৃজনশীলতা এবং কাজের গুণগত মান বৃদ্ধি পায়। প্রকৌশলীদের সুস্থ জীবনযাপনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরকার আনিছুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন আইইবি বগুড়া কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি বগুড়া কেন্দ্রের ২০২৫-২৬ মেয়াদের চেয়ারম্যান প্রকৌশলী এ এফ এম আবদুল মতিন। সঞ্চালনা করেন কেন্দ্রটির নবনির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী রোটা: মো. হাবিবুর রহমান।

‎এ সময় উপস্থিত ছিলেন আইইবির ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) প্রকৌশলী ফেরদৌস হোসেন, নবনির্বাচিত সেন্ট্রাল কাউন্সিল মেম্বার প্রকৌশলী আব্দুর রশিদ এবং এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান। এ ছাড়া বগুড়া পানি উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, বিএডিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা সেশনে অংশগ্রহণ করেন।

‎কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া শাখার কো-মোমেন্টিয়ার নাফিস ফারুক। যোগব্যায়াম সেশন পরিচালনা করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ইয়োগা ইন্সট্রাক্টর সুজিত বৈদ্য ও ফারুক হোসেন এবং বগুড়া শাখার ইয়োগা ইন্সট্রাক্টর অ্যাডভোকেট গোলাম দস্তগীর সরকার। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা সার্বিক সহযোগিতা করেন।

‎অনুষ্ঠানে আইইবি বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী রোটা: মো. হাবিবুর রহমান বলেন, প্রকৌশলীদের পেশাগত জীবনে কাজের চাপ ও মানসিক ক্লান্তি একটি বড় চ্যালেঞ্জ। এসব চাপ মোকাবিলার পাশাপাশি তাঁদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‎তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত যোগব্যায়াম ও মানসিক চাপ ব্যবস্থাপনা কার্যক্রম প্রকৌশলীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। এর মাধ্যমে তাঁরা আরও সুস্থ, প্রাণবন্ত, উদ্যমী ও কর্মক্ষম হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অধিকতর দক্ষতার সঙ্গে অবদান রাখতে পারবেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার নতুন বোর্ড নির্বাচিত সভাপতি পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর, সার্ভিস ডিরেক্টর কামরুজ্জামান মমিন

‎প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে বগুড়ায় যোগব্যায়াম সেশন

আপডেটের সময় : ০২:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬