Dhaka ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার নতুন বোর্ড নির্বাচিত সভাপতি পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর, সার্ভিস ডিরেক্টর কামরুজ্জামান মমিন

দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় নিয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনাকারী সংগঠন এপেক্স ক্লাব অব বগুড়ার ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এপেক্স. শহিদুল ইসলাম পাঠান, সেক্রেটারি অ্যান্ড ডিএনই নির্বাচিত হয়েছেন এপেক্স. মোঃ ওমর ফারুক (প্রতীক ওমর) এবং সার্ভিস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এপেক্স. কামরুজ্জামান মমিন।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) বগুড়া শহরের একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠানে নতুন এই বোর্ড গঠন করা হয়।
‎
‎এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি অ্যাডভোকেট এপেক্স. নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি এপেক্স. সাইফুদ্দীন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর এপেক্স. মনোয়ার হোসেন লাভলু।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্স. শাহারুল ইসলাম টিটু, জেলা-৭-এর গভর্নর এপেক্স. জিএম কামরুল হাসান এবং গভর্নর ইলেক্ট এপেক্স. আহসান হাবীব সেলিম। এজিএমের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার অতীত সভাপতি এপেক্স. রাশিদুল ইসলাম রাসেল ও এপেক্স. মাহফুজ আলী শাহ। এজিএম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স. রেজাউল করিম রেজা।
‎
‎সাধারণ সভায় বগুড়াসহ গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পায়রাবন্দ, মহিমাগঞ্জ, করতোয়া ও সৈয়দপুর ক্লাবের বিপুলসংখ্যক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে এপেক্স. মনোয়ার হোসেন লাভলু বলেন, “এপেক্স ক্লাব হচ্ছে নিজেকে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া ও কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটাতে এপেক্সিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বগুড়া ক্লাবের নতুন নেতৃত্ব আগামী দিনে সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।”
‎
‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৭ সালের কার্যনির্বাহী বোর্ড নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা এপেক্স. একেএম রাজিউল্লাহ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স. আব্দুল ওয়াদুদ ও এপেক্স. শারদী সবনম মিথুন।
‎
‎নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচিত নতুন বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স. গোলাম কিবরিয়া, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স. অ্যাডভোকেট মোঃ সাইফুদ্দিন (সাইফুল), ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) এপেক্স. অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, কোষাধ্যক্ষ এপেক্স. অধ্যক্ষ এ.কে.এম. রেজাউল আখলাক, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্স. মহররম আলী, ফেলোশিপ অ্যান্ড রিলেশনশিপ ডিরেক্টর এপেক্স. কোহিনুর খানম, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্স. মোঃ রাশেদুল ইসলাম এবং সার্জেন্ট অ্যাট আর্মস এপেক্স. আবুল কালাম আজাদ (মুন্না)।
‎
‎নবনির্বাচিত বোর্ডের সদস্যরা আগামী এক বছর ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানবিক ও সেবামূলক উদ্যোগ সম্প্রসারণে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
‎
‎উল্লেখ্য, এপেক্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে প্রতিবছর ক্লাবের আগামী এক বছরের নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও মানবসেবার ব্রতকে সামনে রেখে কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার নতুন বোর্ড নির্বাচিত সভাপতি পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর, সার্ভিস ডিরেক্টর কামরুজ্জামান মমিন

বগুড়ার নতুন বোর্ড নির্বাচিত সভাপতি পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর, সার্ভিস ডিরেক্টর কামরুজ্জামান মমিন

আপডেটের সময় : ০৭:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬