
বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে এক সদস্য (রুকন) সম্মেলনের আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭:৩০ ঘটিকায় হামছায়াপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই আয়োজন শুরু হয়।
উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ দবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ, সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উপাধ্যক্ষ মোঃ মোজাহিদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান।
উক্ত সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ভোটে নির্বাচিত আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানকে উপজেলা আমীর হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার।
এছাড়া উপজেলার সকল রুকনের নিকট থেকে উপজেলা মজলিসে শুরা ও সকল ইউনিয়ন আমিরের ভোট গ্রহণ করা হয়।
শেরপুর বগুড়া প্রতিনিধি: 

















