শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১০ আগস্ট)।
২০২৪ সালের ১০ আগস্ট সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সাংবাদিকতা জীবনে তিনি শেরপুরের বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শেরপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

