https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 7 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
June 7, 2024 8:24 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অদ্য ৬ জুন বিকাল ৫ টায় শেরপুর থানা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান রোকন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র মোঃ জানে আলম খোকা।

কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক প্রভাতী খবরের শেরপুর উপজেলা প্রতিনিধি মামুন চৌধুরী, কালের কণ্ঠের প্রতিনিধি আইয়ুব আলী, সাপ্তাহিক তথ্যমালার আবু সাঈদ ফকির, বগুড়া জেলা বাস ট্রাক মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ জসিম আহমেদ ,আজকের পত্রিকার রঞ্জন দে,

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোঃ ইফতেখার আলম সহ উপস্থিত ছিলেন, সোনালী সকালের মোঃ লিটন কবির, দৈনিক দেশ পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দেশ ও জাতির কল্যাণে বস্তনিষ্ঠতা বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।