Dhaka ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে বিএনপির মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা একটি মামলায় নয়ন ইসলাম (৪৮) নামে ওয়ার্ড যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎গত শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার হওয়া নয়ন ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের আলোয়া গ্রামের মৃত আজিবর শেখের ছেলে। তিনি স্থানীয় ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার এফআইআর নম্বর-৭, তারিখ ১০ ডিসেম্বর ২০২৫ এবং জিআর নম্বর-২২৭-এর একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৩৪২, ৩২৩, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
‎
‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া যুবলীগের সাবেক নেতাকে শনিবার সকালে থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার নতুন বোর্ড নির্বাচিত সভাপতি পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর, সার্ভিস ডিরেক্টর কামরুজ্জামান মমিন

বগুড়ার ধুনটে বিএনপির মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেটের সময় : ০৩:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬