
বগুড়ার শেরপুর বার্ষিক মেরামত ও সংরক্ষণকাজের জন্য আগামী শনিবার (২৮ নভেম্বর) বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাজীপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন আটটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক মেরামত ও সংরক্ষণকাজ চলাকালে উপকেন্দ্রটির আওতাধীন হাসপাতাল, বারোদুয়ারী, নিউমার্কেট, খামারকান্দি, মহিপুর, বনমরিচা, উপশহর ও সাধুবাড়ী ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাময়িক বিদ্যুৎ এর অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত বলে জানিয়েছেন নেসকো পিডিপির কর্তৃপক্ষ।
শেরপুর বগুড়া প্রতিনিধি: 

















