
বগুড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শামসুদ্দিন শেখ ওরফে শিমু (৫৩)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর অধীন ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামসুদ্দিন শেখ গ্রেপ্তার এড়াতে বগুড়া সদর থানার চক সূত্রাপুর এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর একটি চৌকস আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে বগুড়া সদর থানাধীন কুরশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত শামসুদ্দিন শেখ ওরফে শিমু (৫৩) বগুড়া সদর থানার চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মনজু শেখ। তাঁর বিরুদ্ধে জিআর মামলা নম্বর-১৮৫/২৪ (সদর) এবং প্রসেস নম্বর-২৯০২/২৬, তারিখ ২ নভেম্বর ২০২৬-এর সূত্রে উল্লেখিত হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এসআরবি-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
এম এ রাশেদ স্টাফ রিপোর্টার 


















