https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে-সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

admin
November 12, 2026 3:16 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬:দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। আমি বিশ্বাস করি, দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে।”

তিনি বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও অর্থবহ ও গতিশীল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ দুই দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

মন্ত্রী আরও বলেন, সাংবাদিকতার গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বিকাশে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অর্জন অন্য গণমাধ্যমকর্মীদেরও মানসম্মত ও সৃজনশীল সাংবাদিকতায় উৎসাহিত করবে।

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ পুরস্কার অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতাদের চারটি বিভাগে মোট ২৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে অর্থমূল্যের চেক, স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠান এতে সহযোগিতা করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।