Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিভিন্ন ইউনিটে পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আইজিপি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি টেকসই ও নিরাপদ বাংলাদেশ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। এ সময় অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এবং অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবীর।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের মোট ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ছয়জন নারী কর্মকর্তা রয়েছেন।

নবীন এসব কর্মকর্তার কর্মজীবনের শুরুতে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরেন আইজিপি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়া কাহালুতে ৫৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

আপডেটের সময় : ০২:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬