Dhaka ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোঃ ইউনুস আলী (৪৮) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার বিজয়ঘট গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ইউনুস আলী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। তিনি বিজয়ঘট গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেনের ছেলে।
‎
‎নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আট ফিডারে

বগুড়া নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময় : ০৭:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬