https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে বিপিজেএ’র বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

admin
August 19, 2026 11:17 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে বগুড়া মহানগরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য ফটোসাংবাদিকরা অংশ নেন। পরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বজলুর রশিদ সুইট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুলর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, আলোকচিত্র শুধু একটি মুহূর্তের দৃশ্য ধারণ করে না, বরং সময়ের সাক্ষী হয়ে ইতিহাস ও সমাজের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংরক্ষণ করে। সংবাদমাধ্যমে ফটোসাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী আলোকচিত্র মানুষের কাছে একটি ঘটনার বাস্তব চিত্র তুলে ধরতে পারে।

তিনি আরও বলেন, ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যেও ফটোসাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে ফটোসাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন বগুড়া শাখার সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-মুমিন, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পাশারী রানা। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সিরাজুল ইসলাম সিরাজ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ব আলোকচিত্র দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ফটোসাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য ও ফটোসাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।