
বগুড়ার শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোছাঃ সুমি আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
গত শুক্রবার (২৭ নভেম্বর) রাত্রি আনুমান সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি শিবগঞ্জ থানার এফআইআর নং-১৮, জিআর নং-১৭৮/২৪ (শিবগঞ্জ), তারিখ ২৫ এপ্রিল ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ২৯(ক)/৪১ ধারায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমি আক্তার গ্রেপ্তার এড়াতে বিহার উত্তরপাড়া এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত সুমি আক্তার বিহার উত্তরপাড়া এলাকার মৃত সুলতানের মেয়ে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১২ জানায়, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রতিবেদকের নাম 

















