https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 31 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

admin
January 31, 2025 9:36 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। বিষয়টি দেব চৌধুরী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে কালিমা শাহাদাহ পাঠের মধ্য দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

জুমার নামাজ শেষে তাকে কালিমা পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান।

অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন, “আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।”

ঘটনার সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীকে ফোন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, “জি, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

দেবকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।নাফিস লিখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।