https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 30 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

admin
July 30, 2025 12:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের উদ্বোধন হয়েছে ।
মঙ্গলবার (২৯শে জুলাই) সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ,কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু ,খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মুঘল, হাসান মোল্লা শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিল রহমান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে ৪১-২৬ পয়েন্টের ব্যবধানে বিশাল জয় পায় বগুড়া জেলা দল। নারীদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ না আসায় বগুড়া জেলা নারী কাবাডি দলকে বিজয়ী ঘোষনা করা হয়। রাজশাহী বিভাগের ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।