https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ধুনটে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

admin
August 5, 2026 6:36 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার অভিযোগের বিচার দাবিতে বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে ধুনট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখা। এতে দলের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা কর্মপরিষদের সদস্য ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম বাচ্চু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

তিনি বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার অভিযোগের বিষয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। তারা জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম দুলাল, মো. আব্দুল করিম, মো. মাহমুদুল আলম, ফিরোজ আহমেদ, আব্দুল ওহাব, ইয়াকুব আলী, জহুরুল ইসলাম, আমানুল্লাহ খান ও মো. জিয়াউর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ গণমিছিল বের করা হয়। মিছিলটি ধুনট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের কর্মী-সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।