https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
October 14, 2026 9:25 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার উত্তর সাহাপাড়া ও খন্দকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর সাহাপাড়ার শ্রী সুনীল বাঁশফোড় (২০), খন্দকারপাড়ার মো. আহসানুর (৩৫) ও মো. তুষার খন্দকার (৪০) এবং ঘোষপাড়ার শ্রী বাবলু চক্রবর্তী (৪০)। তাঁদের মধ্যে সুনীল বাঁশফোড়ের বাবার নাম শ্রী কৃষ্ণ বাঁশফোড়, আহসানুর ও তুষার খন্দকারের বাবার নাম মৃত তোজাম্মেল এবং বাবলু চক্রবর্তীর বাবার নাম মৃত মহাদেব চক্রবর্তী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রথম তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অপর ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়।

 

 

 

 

 

দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।