https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 14 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

admin
February 14, 2025 1:10 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৩০) দূর্বৃত্তের হামলায় নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেল অনুমান ৪টার দিকে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে দূর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মান্না মন্ডলের দ্বিতীয় পুত্র । জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তার লাশ ধাপেরহাটে নিয়ে আসলে স্হানীয় উৎসুক জনতা, শুভাকাঙ্ক্ষী স্বজনরা তার লাশ নিয়ে জাতীয় মহাসড়ক অবরুদ্ধ করে।

নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিবার জানায়, সে গত কয়েক বছর থেকে দলের সাথে সক্রিয় ছিল না। সে বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিল। দীর্ঘ দিন থেকেই সে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিল। গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকা থেকে ধাপেরহাটের নিজ বাসায় চলে আসে।

এলাকাবাসী চাপের মধ্যে দীর্ঘ সময় গাড়ি চলাচল বন্ধ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।