https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 15 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন উপলক্ষে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক এমপি জিএম সিরাজের প্রচারণা শুরু

admin
June 15, 2025 12:22 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ)। এর আগেও এই আসন থেকে একাধিকবার বিএনপির সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে ওই আসন থেকে জিএম সিরাজের ছেলে বগুড়া জেলা এবং শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানীও দলের মনোনয়ন প্রত্যাশা করেন। মূলত পরিবারের মধ্যে থেকে দলের মনোনয়ন নিশ্চিতে তিনি এই প্রত্যাশা করছেন।

আসিফ সিরাজ রব্বানী এসআর গ্রুপের এমডিও। আসিফ সিরাজ রব্বানী জানান, জাতীয় নির্বাচন খেয়াল রেখে তার বাবা ও তিনি নির্বাচনী আসনের (শেরপুর-ধুনট উপজেলা) বিভিন্ন স্থানে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি বলেন, বিভিন্ন সভা-সেমিনার ও গণসংযোগ করে আমরা নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত বার্তা, ঈদ শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। এবং দেশের সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সকল ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।