
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মিলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।
সম্মিলনে উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
আয়োজনে অধিভুক্ত কলেজগুলোর বিদ্যমান সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ও বক্তব্যের মধ্য দিয়ে সম্মিলনটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মিলন উচ্চশিক্ষার উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাপনায় নতুন কর্মপরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: 


















