https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই খুনিদের শাস্তির দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল

admin
August 4, 2026 10:33 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আইন কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগার আলী। সমাবেশ পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ারুল ইসলাম।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, সহ-সভাপতি শাহিনুর আলম, মোরশেদুল ইসলাম সুইট, আব্দুল হাই সিদ্দিকী, আব্দুল কাদের রানা, জামিল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ অন্যান্য নেতারা।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মতিন বলেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেওয়ার পর তৎকালীন সরকার দমন-পীড়ন ও গণহত্যা চালায়। তিনি দাবি করেন, সে সময় শ্রমিকরা আন্দোলনকারীদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এমনকি রিকশাচালকেরা আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

 

তিনি আরও বলেন, আইন, গ্রেপ্তার ও সহিংসতার মাধ্যমে একটি আদর্শিক আন্দোলন দমন করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। জনগণের তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।