https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

admin
October 13, 2026 1:05 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আজ দিনব্যাপী আর্ট ক্যাম্প ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’-অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র‍্যাটেজি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, বাঙালি জাতি একটি সংগ্রামী জাতি। মহান মুক্তিযুদ্ধ, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে এ দেশের মানুষ আত্মত্যাগ করেছে এবং রক্ত দিয়েছে। অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এ জাতির দীর্ঘ ইতিহাস রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীসহ আন্দোলনে আত্মত্যাগকারী সকলের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি এই ইতিহাস সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আর্ট ক্যাম্পে প্রদর্শিত বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে কথা বলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সৃজনশীল চিত্রশিল্পীরা দিনব্যাপী এ আর্ট ক্যাম্পে অংশ নেন।

তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, ছাত্র-জনতার সংগ্রাম, আত্মত্যাগ, সাহস ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।