https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 11 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ বগুড়া হতে গ্রেফতার

admin
June 11, 2025 9:06 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ বগুড়া হতে গ্রেফতার।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ জুলাই আন্দোলনের সময় গত ১৫/০৭/২০২৪ খ্রিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দুষ্কৃতিকারীরা নিরীহ ছাত্র জনতার উপর মারাত্মক অস্ত্রশত্রে সজ্জিত হয়ে এবং বিস্ফোরক দ্রব্যের সাহায্যে আক্রমণ করে ছাত্র জনতাকে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় গত ২১/১০/২০২৪ খ্রিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রধান আসামী করে ডিএমপির শাহবাগ থানায় মামলা নং-১৮, তাং-২১/১০/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৫৪/৫০৬/১০৯/১১৪/৩৪ পেঃ কোড তৎসহ বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৩/৪ রুজু হয়। অত্র মামলার পর হতে ধৃত আসামী সাজিদ পলাতক ছিল।

 

উক্ত আসামীকে গ্রেফতারের জন্য রিকুইজিশন প্রাপ্ত হয়ে বগুড়া জেলার পুলিশ সুপার জনাব জেদান আল মুছা ( পিপিএম) মহোদয়ের নির্দেশে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার এসআই মোঃ আরিফুল ইসলাম এর নেতৃত্বে ডিবি, বগুড়ার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০/০৬/২০২৫ খ্রি. বেলা অনুঃ ১৩.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন ফুলদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজু কৃত উল্লেখিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় সদস্য ১। মুইন হাসান সাজিদ (২৫), পিতা- মোঃ আনাম উদ্দিন , সাং- উত্তর ফুলদিঘী, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন । জুলাই আন্দোলনের পর হতে সে পলাতক ছিল।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।