https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে ‎পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান সাংবাদিক এম,এ রাশেদ

admin
May 26, 2026 3:23 pm
Link Copied!


 স্টাফ রিপোর্টারঃ
‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি, অনলাইন দৈনিক প্রাণের শহর বিডি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ।

এম এ রাশেদ
‎মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক।”

‎তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই প্রত্যাশা করছি।”
‎সাংবাদিক এম,এ রাশেদ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিময় জীবন প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যাতে তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
‎সবশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।