https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 1 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার

admin
June 1, 2025 12:43 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন।

গতকাল দুপুর আনুমানিক আড়াইটার দিকে যাত্রাবাড়ীর ফারুক সরণি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম মো. ইব্রাহিম হোসেন (২৮)। তিনি পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ট্রাফিক-ওয়ারী বিভাগের বরাদ মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইভা খাতুন নামে এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি এলাকা পার হচ্ছিলেন। এ সময় এক অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ইভা খাতুন চিৎকার করলে আশপাশের লোকজন ও দায়িত্বে থাকা ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন ছিনতাইকারীকে ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাকে যাত্রাবাড়ী থানায় নিয়ে দেহ তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চেইনের ওজন প্রায় ১০ আনা এবং বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিজের চেইন ফিরে পেয়ে ইভা খাতুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট ট্রাফিক টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।