https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়- প্রতিমন্ত্রী

admin
August 26, 2026 1:49 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ এবং ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়নদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।” রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা সমানভাবে পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া শুধু একটি বাহন দেওয়া নয়; এটি তার শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ।

একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার মানবিক দায়িত্ব।
মীর শাহে আলম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই পড়াশোনার পাশাপাশি তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সে জন্য রাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।