https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম

admin
June 4, 2026 12:12 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:
তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের জন্য সাইপ্রাস যাত্রার প্রাক্কালে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।
বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের শান্তিরক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক দায়িত্ব পালন এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবদান নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

লে. জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার (৫ জুন) ঢাকা থেকে নিউইয়র্ক-এ অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার পর তিনি United Nations Peacekeeping Force in Cyprus (UNFICYP)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা হিসেবে এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব লাভ দেশের জন্য গৌরবের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।