https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 8 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ায় মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin
নভেম্বর 8, 2026 9:41 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর উপজেলার সেন্ট্রাল মসজিদসংলগ্ন চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়ার আদমদীঘি উপজেলার কায়াকান্তি এলাকার মো. ইসতিহাক আহমেদ অন্ত (২০), নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকার মো. রমেশ চৌধুরী (৩৮), বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকার মো. রহমত আলী (২৫), একই উপজেলার বৃন্দাবনপাড়া এলাকার মো. আব্দুল খালেক (৬৩) এবং নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হরিরামনগর এলাকার মো. মোজাফফর আলী (৪২)।
‎
‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। আদালতের রায়ে প্রথম ও দ্বিতীয় আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। তৃতীয় আসামিকে ১০ দিন, চতুর্থ আসামিকে ৭ দিন এবং পঞ্চম আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে অতিরিক্ত ৫০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।
‎
‎অভিযানে উদ্ধার করা ৫০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
‎
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।