https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 4 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী মানববন্ধন

admin
April 4, 2025 10:06 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন।
শুক্রবার (০৪ই এপ্রিল) বিকেলে বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এক মাদক বিরোধী মানববন্ধন  অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। “মাদকের বিরুদ্ধে হই সচেতন,বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবণ” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

 

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের নুরুল ইসলাম মন্ডল, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির আব্দুল হাশেম, মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. আবু সালেহ মামুন, ইবনেসিনা ট্রাষ্ট্রের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, শিক্ষক আইনুল ইসলাম, মোশারফ হোসেন, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এএসঅই মোসলেমা খাতুন, থানার এএআই রাজিব, বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা তিব্বত হাসান ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সেলিম হোসেন শামীম প্রমুখ। বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের একটি ধারাবাহিক সামাজিক সচেতনতা কার্যক্রমের অংশ, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।