https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

admin
February 16, 2025 8:30 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলা মামলার আসামি আব্দুস সালাম (৪৫) নামের এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে ধুনট পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম সুলতানহাটা গ্রামের মোস্তা মিয়ার ছেলে ও চিকাশি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন।

জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

তাং,১৬/২/২৫ ইং
এম,এ রাশেদ,বগুড়া

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।