https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে লাঠির আঘাতে ৬ বছরের শিশুর মৃত্যু, আটক যুবক

admin
August 28, 2026 8:03 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার নন্দীগ্রামে এক ব্যক্তির লাঠির আঘাতে আমেনা নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর খালতা-মাজগ্রাম ইউনিয়নের মির্জাপুর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোসাইন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় আমেনাসহ তিন শিশু মির্জাপুর পাঠানপাড়া এলাকায় হোসাইন মণ্ডলের বাড়ির সামনে খেলাধুলা করছিল। হঠাৎ হোসাইন মণ্ডল এক হাতে দা এবং অন্য হাতে লাঠি নিয়ে শিশুদের দিকে এগিয়ে যান। এ সময় আতঙ্কিত হয়ে শিশুরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

‎দৌড়ানোর একপর্যায়ে আমেনা মাটিতে পড়ে যায়। অভিযোগ রয়েছে, তখন হোসাইন মণ্ডল শিশুটিকে লাঠি দিয়ে মারধর করেন। শিশুটির চিৎকার শুনে তার ভাবি বাড়ি থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করেন।
‎আহত শিশুটিকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

‎শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
‎নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোসাইন মণ্ডলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
‎পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।