https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে টাপেন্টাডল সেবনের অভিযোগে একজনের কারাদণ্ড

admin
July 30, 2026 4:20 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলার শাজাহানপুর উপজেলার ভান্ডার পাইকা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।

 

 

অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে ভান্ডার পাইকা গ্রামের মৃত শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে মো. আফসান জামিল (২৮)কে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালত তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ সেবন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।