https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 1 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

admin
June 1, 2025 1:43 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (৩০শে মে) উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এই দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সিনিয়ার সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, ডা: শাহ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির দপ্তর মির্জা নজরুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার জাকারিয়া মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোহাম্মদ কাওসার কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, উপজেলা যুবদলে আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, বিএনপি নেতা হুমায়ুন কবির বিপ্লব, কায়কোবাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আসিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

এ সময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নেতা, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে শহীদ জিয়াউর রহমান নিহত হন। তার শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে ৮ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।